1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

উপজেলা প্রাণিসম্পদ অফিসার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাগণের ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: দেশের প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে দায়িত্ব পালন করে যাওয়া ৩৮তম বিসিএস লাইভস্টক ক্যাডার কর্মকর্তাগণের মধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার/সমমান (৬ষ্ঠ গ্রেড) কর্মকর্তাগণ।

বৃহস্পতিবার (২১ মে) পদোন্নতিপ্রাপ্ত ৩৮তম বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশনের সভাপতি ডাঃমোঃ নাজমুল হক,সাধারণ সম্পাদক এ.এফ.এম.ফয়জুল ইসলামসহ প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকায় মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই অর্জনে অধিদপ্তরজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মকর্তারা মহাপরিচালকের সঙ্গে মতবিনিময়কালে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন, খামার ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা এবং মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মহাপরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,দেশের প্রাণিসম্পদ খাত বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত। মাঠপর্যায়ে দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে এই খাত আরও সমৃদ্ধ হবে। আপনাদের সততা, নিষ্ঠা ও জনসেবামূলক মানসিকতা দেশের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!