1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

৫নং দেওখোলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নূরে আলম উজ্জ্বল

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (স্টাফ রিপোর্টার): পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫নং দেওখোলা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক নূরে আলম উজ্জ্বল। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৫নং দেওখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

​গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নূরে আলম উজ্জ্বল বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ঐক্য, শান্তি ও সমৃদ্ধির মেলবন্ধন। আমি ৫নং দেওখোলা ইউনিয়নের প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

​তিনি আরও উল্লেখ করেন, কোরবানির ত্যাগের চেতনাকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

​উল্লেখ্য, নূরে আলম উজ্জ্বল দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!