1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুল হাসান। তিনি কৃষকদের উৎপাদিত ধান সরকার নির্ধারিত মূল্যে ক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এসময় উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে, যা বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!