1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মিষ্টান্ন ভান্ডারকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ মে) পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মিষ্টির কার্টুনের অতিরিক্ত ওজন পাওয়ায় জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।

অভিযানকালে হৃদয় মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির কার্টুনের ওজন ১০৩ গ্রাম বেশি পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির কার্টুনের ওজন ২৩৮ গ্রাম বেশি পাওয়া যায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আদায়কৃত মোট জরিমানার পরিমাণ ১২ হাজার টাকা।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!