1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ১৮ কিলোমিটার রাস্তা সংস্কারে ২২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে আছিম সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন অধ্যক্ষ মু. কামরুল হাসান এমপি।

বৃহস্পতিবার (১৪ মে)দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, ময়মনসিংহ সড়ক ভবনের অধীনে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কার কাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সওজ সড়ক উপ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মানিক চন্দ্র সাহা, ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, ডাঃ আঃ রাজ্জাক, জামায়াত নেতা এসএম শাহজাহান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মনজুরুল হক মামুনসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী।

ময়মনসিংহ সওজ সড়ক বিভাগ সূত্রে জানা যায়,প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সড়কের মান উন্নত হবে।নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিবে।

এসময় অধ্যক্ষ মু. কামরুল হাসান এমপি বক্তব্যে বলেন, অনেক মানুষ পেছন থেকে টান দিয়ে ধরে, তবুও আমি সবার এমপি। আপনাদের সকলের সহযোগিতা চাই।

তিনি সড়ক ভবনের কর্মকর্তা ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!