1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

নতুন কুঁড়ি স্পোর্টস ১০০ মিটার দৌড়ে সেরা ফুলবাড়ীয়া

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর (ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা) সমাপনী অনুষ্ঠান রবিবার (১০ মে) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগীরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা অংশগ্রহণ করে। এর মধ্যে জেলা পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন এবং ২০০ মিটার দৌড়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ফুলবাড়ীয়া উপজেলা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!