1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিনুর রহমান ফকির

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (স্টাফ রিপোর্টার): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফুলবাড়িয়ার কৃতি সন্তান মোঃ শাহিনুর রহমান ফকির।

গত শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদল দক্ষিণ জেলা শাখার এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

​মোঃ শাহিনুর রহমান ফকির ফুলবাড়ীয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুকরাইল এলাকার বাসিন্দা। তিনি দেওখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান আর্মির পুত্র।

​তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা ইতিপূর্বে ৫নং দেওখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্বে মনোনীত করায় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​আগামী দিনে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!