1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

শোক সংবাদ | বর্ষীয়ান রাজনীতিবিদ ও আইনজীবী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদের সদস্য ও জাতীয় সংসদের সাবেক সদস্য, এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই।

তিনি আজ সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকাল ৫টায় আলহাজ্ব মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে নিজ এলাকা ফুলবাড়িয়ার নিউগী কুশমাইল গ্রামের নিজ বাড়িতে দাফন করা হবে।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনের ব্যক্তিবর্গ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!