
স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদের সদস্য ও জাতীয় সংসদের সাবেক সদস্য, এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই।
তিনি আজ (০২/০৫/২০২৬ ইং) সকাল ১০টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।