1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান মাহবুবুর রশীদ তামান্নার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না।

এক বিবৃতিতে তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং মানবিক কর্মপরিবেশের দাবিতে আত্মত্যাগ করেছিলেন। সেই আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, একজন আইনজীবী হিসেবে আমি মনে করি, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের অধিকার রক্ষা করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারসহ সকল সংশ্লিষ্ট মহলকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এডভোকেট তামান্না বলেন, আসুন আমরা সবাই মিলে শ্রমিকদের মর্যাদা রক্ষায় সচেতন হই এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে কাজ করি।

পরিশেষে তিনি মহান মে দিবসে সকল শহীদ শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের সার্বিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!