1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহ (শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ খ্রি: ): গ্রামীণ যোগাযোগ অবকাঠামো মানোন্নয়নের লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক এলজিইডি সড়কের উদ্বোধন করা হয়। নান্দাইল উপজেলার অন্তর্গত কানুরামপুর সুরেশ ডাক্তার বাড়ি থেকে কালিয়াপাড়া পর্যন্ত এ গ্রামীণ সড়কের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন।

উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। নান্দাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এ সড়কটি স্থানীয় কামালপুর সড়ক পার হয়ে কালিয়াপাড়া পর্যন্ত পৌঁছাবে। সড়কটি উদ্বোধন হওয়ায় স্থানীয় সাধারণ জনগণের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

তথ্য বিবরণী নম্বর- ২৪৬

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!