
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব শহীদুল ইসলাম সোহাগ।
গতকাল (২০ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শহীদুল ইসলাম সোহাগ ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। প্রশাসনিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
নবনিযুক্ত ইউএনও হিসেবে তিনি শিগগিরই ফুলবাড়ীয়া উপজেলায় যোগদান করবেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসেবার মান উন্নয়নে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।