1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

চিকিৎসক সমাজের উজ্জ্বল নক্ষত্র কিডনী বিশেষজ্ঞ ডাঃ বিল্লালের নববর্ষ শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলা নতুন বছরের আগমনে নতুন আশা, সম্ভাবনা ও আনন্দের বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহযোগী অধ্যাপক ও কিডনি বিশেষজ্ঞ ডাঃ মোঃ বিল্লাল হোসেন।

নতুন বছরের শুভেচ্ছায় ডাঃ বিল্লাল হোসেন বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি আমাদের পুরাতন সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আমি ফুলবাড়ীয়া উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে জানাই আন্তরিক শুভ নববর্ষ।

তিনি আরও বলেন, মানুষের সেবা করাই তার জীবনের প্রধান লক্ষ্য। একজন চিকিৎসক হিসেবে তিনি সবসময় রোগীদের আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে চিকিৎসা দিয়ে থাকেন।

ডাঃ বিল্লাল হোসেন চিকিৎসক সমাজে একজন সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত। তার মধ্যে নেই কোনো হিংসা বা অহংকার; বরং তিনি প্রতিটি রোগীকে নিজের আপনজন মনে করে চিকিৎসা প্রদান করেন। ফুলবাড়ীয়া উপজেলার মানুষের প্রতি তার রয়েছে গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ।

চিকিৎসা সেবায় অবদান রাখার জন্য অনেকেই তাকে চিকিৎসক সমাজের উজ্জ্বল নক্ষত্র” হিসেবে আখ্যায়িত করে থাকেন।

বাংলা নতুন বছরের এই শুভক্ষণে তিনি আবারও সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!