1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মানুষের পাশে থাকাই আমার অঙ্গীকার নববর্ষে ডাঃ মমিনুল ইসলামের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলা নববর্ষের আগমনে নতুন আশা, সম্ভাবনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে ময়মনসিংহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অ্যানেস্থেসিয়া ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ, মানবিক চিকিৎসক ডাঃ মোঃ মমিনুল ইসলাম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনাকে ধারণ করে। এই দিনটি আমাদের জীবনে নতুন করে স্বপ্ন দেখার, পুরনো ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

ডাঃ মমিনুল ইসলাম আরও বলেন,একজন চিকিৎসক হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের কষ্ট লাঘব করা এবং সুস্থ জীবনের পথে তাদের সহযাত্রী হওয়াই আমার দায়িত্ব। নববর্ষের এই শুভক্ষণে আমি প্রত্যাশা করি, সবাই সুস্থ, নিরাপদ ও ভালো থাকুক। আমাদের সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাক।

তিনি ফুলবাড়ীয়া উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

নববর্ষের এই আনন্দঘন দিনে তার এমন মানবিক ও দায়িত্বশীল বার্তা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!