1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে মসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহ(প্রতিনিধি): ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের পক্ষ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কার্যালয়ে সমিতির সদস্যদের নিয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক আঃ হাকিম, অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান, ডক্টর মোঃ খলিলুর রহমান আকন্দ, ম্যাগাজিন কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সদস্য সচিব অ্যাডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ, সদস্য অ্যাডভোকেট পারোয়ার হোসেন পিন্টু,সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকন ফুলবাড়ীয়া সমিতির এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ প্রকাশ করেন।

তিনি বলেন,ফুলবাড়ীয়া সমিতির মতো সংগঠনগুলো সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। নগরীর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার সহযোগিতা নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন,জনগণের প্রত্যাশা পূরণে সিটি কর্পোরেশন সর্বদা আন্তরিক। নাগরিক সেবাকে সহজ ও কার্যকর করতে আমরা বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছি।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!