1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় বিএনপির মানববন্ধন: জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার না হলে প্রতিরোধ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কাহালগাঁও বাজারে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংগঠিতভাবে কাহালগাঁও বাজারে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে জানমালের ক্ষতি করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহ-সভাপতি আজাহারুল আলম রিপন, আনোয়ার সাহাদাত আনার, বিএনপি নেতা গোলাম সারোয়ার ফকির, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসমত আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,যুবদলের ইকবাল,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রোমান মিয়াসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার বলেন,অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কাহালগাঁও বাজারে তারা যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হয়েছে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো।

যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা সাধারণ বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবো। জামায়াত শিবিরের এমপি মিলনের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এসব কর্মকাণ্ড চলছে এদেরও আইনের আওতায় আনতে হবে।

আমরা শান্তি চাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!