1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

কাহালগাঁও বাজারে জামায়াত শিবিরের সন্ত্রাসী হামলা, কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও বাজারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জামায়াতের এমপি মুহাঃ কামরুল হাসানের নির্দেশে কাহালগাঁও বাজারে জামায়াত শিবিরের সন্ত্রাসী বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত দুটি আলম এশিয়া গাড়ি ও একটি পিকআপে করে বাজারে এসে হামলা চালায়। হামলাকারীরা ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এ সময় একটি করোলা গাড়ি ও ১১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর মধ্যে ৬টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া বাজারের একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাহফুজ মেডিকেল হল, ভাই ভাই ট্রেডার্স, এন এইচ এন্টারপ্রাইজ, সজিব টেলিকম, আমার মা সুইচ এবং ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকানে গড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুবেল জানান, হামলার সময় তিনি দোকানের সামনে ছিলেন। সেখান থেকে তার ১১০ সিসির একটি হোন্ডা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। তিনি বলেন, “ঘটনাটি সিনেমাকেও হার মানিয়েছে। আমার দোকানের সব টাকা নিয়ে গেছে।”

ব্যাংক এশিয়ার এজেন্ট শামীম জানান, তার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে নগদ প্রায় ৫ লাখ টাকা লুট করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, ইউপি’র সাবেক চেয়ারম্যান কবীর হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,কাজী মোঃ সাইফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সুজন,নাজমুল হক,ফরহাদ হোসেন,সাইফুল ইসলাম সাইদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বাজারে নিরাপত্তা জোরদারেরও দাবি করেন।

জেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার বলেন,এটি পরিকল্পিত হামলা। যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বাজারে নিরাপত্তা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
এদিকে ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন)আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!