1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আদর্শ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের শুশুতি বাজারে আদর্শ সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রায় শতাধিক দরিদ্র, অসহায় পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী শুশুতি বাজার থেকে শুশুতি, কোকাডাঙ্গা, গুদাপাড়া ও দাওগাঁও, চন্দনীআটা, কমলাপুর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল তেল, চিনি, সেমাই, নুডলস ও পিঠা।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আদর্শ সামাজিক সংগঠনের সভাপতি তারেক হাসান নয়ন। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, এটি একটি ক্ষুদ্র প্রয়াস হলেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এমন ছোট ছোট উদ্যোগই একসময় সমাজে বড় পরিবর্তনের সূচনা করবে।

পাশাপাশি, বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ সামাজিক সংগঠনের সহ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মজনু মিয়া, সহ সাধারন সম্পাদক রোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ রায়হান এবং প্রচার সম্পাদক মোঃ সাজিদ হাসান।

এছাড়া সমাজ সেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ছাজিম, ক্রীড়া সম্পাদক মোঃ সিয়াম এবং ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মামুন, সদস্য আশরাফুল, মোঃ আবুবক্কর, মোঃ কাউসার আহম্মেদ, মোঃ মাহমুদুল হাসান, মোঃ মাহাদী হাসান, মোঃ রাব্বী, মোঃ মাহমুদুল হাসান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আল-আমিন, মোঃ রিফাত, মোঃ হামিম, মোঃ হাবিবুর রহমান, মোঃ রায়হান, মোঃ তামিম,মোঃ সিফাত, মো: মোকাদ্দেস আলী, সবুজ সরকার ও মো: সাঈম, মো: আসাদুল সহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!