1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকা ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন বিষয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঢাকা- ময়মনসিংহের মহাসড়কে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কের সার্বিক নিরাপত্তা জোরদার করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে  ভরাডোবা হাইওয়ে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল হাসান গনি ডিআইজি (অপারেশনস্-উত্তর), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টাস উত্তরা, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ, ভালুকা ট্রাফিক ইন্সপেক্টর পলাশ চন্দ্র সাহা
ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউঃ ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক আল হাকিমুল হাসান সুমন প্রমুখ। এছাড়াও স্থানীয় শ্রমিক নেতারা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসন, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, উল্টো পথে যান চলাচল বন্ধ করা এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মহাসড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই যানজট ও দুর্ঘটনা এড়াতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!