1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ( ভালুকা প্রতিনিধি): আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম। তিনি বর্তমানে ভালুকা মডেল থানা-র দায়িত্ব পালন করছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ফেব্রুয়ারি/২০২৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মাসিক কল্যাণ সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার,ওয়ারেন্ট তামিল,দ্রুত মামলার তদন্ত সম্পন্ন এবং সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের ভিত্তিতে মাসিক মূল্যায়নে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

তার নেতৃত্বে ভালুকা মডেল থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন চুরি-ডাকাতি দমন এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন তিনি।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী,জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্মাননা ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সাথে পালনে তাকে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!