1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে ভালুকায় শুভেচ্ছা মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): প্রায় ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে অনুষ্ঠিতব্য জনসভায় তার অংশগ্রহণের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এই সফরকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শুভেচ্ছা মিছিল। বিকেল সাড়ে ৪টায় পাইলট হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথকে মুখরিত করেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে রাজনৈতিক জাগরণ ও উচ্ছ্বাস।

মিছিল শেষে কোর্ট ভবন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, জেলা বিএনপির সদস্য ও পৌর আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুগ্ম আহ্বায়ক উসমান গণি মৌলিক মাখন, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন খান পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল বক্তব্য দেন।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম জোরদার করবে।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!