1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক, ধানের শীষ প্রতীকে, আজ ফুলবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক, ধানের শীষ প্রতীকে, আজ ফুলবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করছেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম ফারুক।

আজ শুক্রবার (২৩ নভেম্বর) বিকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে তিনি সাংবাদিক সম্মেলন করে এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ফুলবাড়িয়ার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা আগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা করা হরে। ‘বিগত আওয়ামীলীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে’।

‘ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল’। ‘সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন’। স্থানীয় সাংবাদিকদের কল্যাণেও তিনি কাজ করবেন প্রতিশ্রুতি দেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনর রশিদ মামুন,সাইফুল ইসলাম বাদল, শাহিনুর মল্লীক জীবন, পৌর বিএনপির আহবায়ক একেএম শমশের আলী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল ফজল প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!