1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় আপিলে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সাহেব আপিলের মাধ্যমে তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন।

এর আগে যাচাই-বাছাইয়ে বিভিন্ন কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়ের করেন। আপিল শুনানি শেষে কর্তৃপক্ষ তাঁর পক্ষে রায় প্রদান করলে প্রার্থীতা পুনর্বহাল হয়।

প্রার্থীতা ফিরে পাওয়ায় আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সন্তোষ প্রকাশ করে বলেন, “আমি ন্যায়বিচারের ওপর আস্থাশীল ছিলাম। নির্বাচন কমিশন সেই ন্যায়বিচার নিশ্চিত করেছে।

ভালুকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই।”এদিকে তাঁর প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে ভালুকা উপজেলায় সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

অনেকেই এটিকে এলাকার ভোটারদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!