1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পক্ষ থেকে অস্বচ্ছল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে দরিদ্র অস্বচ্ছল ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ৯ জানুয়ারী ) বিকেলে পৌর ৭নং ওয়ার্ডের হাসপাতাল সংলগ্ন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতির বাড়ীর প্রাঙ্গনে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরিপুর মোহাম্মদীয়া মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ ঢালী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, আবুল হোসাইন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, অর্থ সম্পাদক আমির হামজা, ত্রান সম্পাদক পিকে এখলাছ ও আহলে বায়াত বাইতুর রসুল মাদরাসার সাধারণ সম্পাদক শেখ ফরিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোবারক হোসাইন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফুলবাড়ীয়ার অসহায় মানুষদের জন্য বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম করে যাচ্ছে। এসময় তারা সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

পরে স্থানীয় অস্বচ্ছল ও আহলে বায়াত বাইতুর রসুল মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জানান প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!