1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মধুটিলায় ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের বনভোজন-২০২৬

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে বনভোজন-২০২৬।

আগামী ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার শেরপুর জেলার মনোরম পর্যটন কেন্দ্র মধুটিলাতে এ বনভোজন অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠানে বিনোদনের পাশাপাশি পারস্পরিক মতবিনিময় ও আনন্দঘন পরিবেশ উপভোগের সুযোগ থাকবে।

বনভোজন উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা সময় সমিতির কার্যালয় থেকে গাড়ি ছেড়ে যাবে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জনপ্রতি চাঁদা নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।

বনভোজন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অংশগ্রহণ নিশ্চিত করতে যোগাযোগ করা যাবে—
📞 ০১৭১৪৬৮০৯২১
📞 ০১৭৩৩২৭৪৫৬২
ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের উক্ত বনভোজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!