1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদ পারভেজ চাঁন মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাসুদ পারভেজ চাঁন মিয়া।

শোকবার্তায় মাসুদ পারভেজ চাঁন মিয়া, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের একমাত্র আপোষহীন নেত্রী আমার নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মরহুমার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ ও রাজনৈতিক শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের অন্যতম এই শীর্ষ রাজনৈতিক নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন দেশের সকল স্তরের  রাজনীতিবিধ ও বিশ্বের প্রভাবশালী নেতারা  এবং তাকে ‘জান্নাতের মেহমান’ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান।

মাসুদ পারভেজ চাঁন মিয়া, তার শোক বার্তায় ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়ে আরও বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।

দেশ ও বিশ্ববাসী শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার শক্তি বা ‘সবরে জামিল’ দান করেন, সেই দোয়াও করেন।

ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাসুদ পারভেজ চাঁন মিয়া বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে তার পাশে পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ফারুক খান আরও বলেন, আমাদের নেত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ভালুকা উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!