
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বাতিল করে তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি বর্তমান জেলা আমীর বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আমীরে জামায়াত আজ ২৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ও সাবেক জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সদস্যপদ বা রুকনিয়াত বাতিল করেছেন। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে দলীয়ভাবে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চিঠিতে উল্লেখ করা হয়।