1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন দাখিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (আজ) নির্ধারিত সময়ের মধ্যে তিনি ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে  কর্মকর্তার কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় আখতারুল আলম ফারুকের সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!