1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর দাসপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দাসপাড়া সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক উসমান গনি স্বপন। খেলায় অংশগ্রহণ করে শিবপুর সুপার কিংস স্টুডেন্ট ক্লাব এবং বাদিহাটি পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব।

এর আগে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান সরকার। নির্ধারিত সময়ের খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে শিবপুর সুপার কিংস স্টুডেন্ট ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক।

বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মাদক এবং সন্ত্রাস নির্মুল করে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে। এসময় তিনি উন্নত এবং সমৃদ্ধ দেশ গঠনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে রশি টানাটানি, তৈলাক্ত কলাগাছে উঠা ও পাতিল ভাঙা সহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়।

আয়োজনের সার্বিক তত্বাবধায়ক এবং আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ মারুফ আমন্ত্রিত অতিথি, খেলোয়াড় ও দর্শনার্থীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদল, জাকির হোসেন খান বাপ্পি, সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ, নাওগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দিন সুলতান, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ ও সমাজ সেবক এবং শিক্ষক মোহাম্মদ সবুজ সহ অন্যান্যরা।

পরে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের খেলোয়াড় এবং অন্যান্য খেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!