1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় দুই শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুরাতন বুধ্যার বাজার এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ শিশু দুটি হলো— রিদওয়ান (৪) ও হাসিব (৮)।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে তারা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিশু দু’টির নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা। বিষয়টি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি শিশু দু’টিকে কোথাও দেখে থাকেন অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
📞 যোগাযোগ: ০১৬০০০৭৩১২৭

একটি শেয়ারই পারে দুইটি শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!