1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ধামর প্রিমিয়ার লীগ ক্রিকেট সিজন ফাইভ এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ধামর প্রিমিয়ার লীগ ডিপিএল ক্রিকেট সিজন ফাইভ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধামর উচ্চ বিদ্যালয় মাঠে ধামর যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় অংশগ্রহণ করে এম.কে টাইগার্স এবং সুপ্রিম কিংস ক্রিকেট।

আয়োজকরা বলছে, তরুণ ও যুব সমাজকে মাদক ও অন্যায় থেকে বিরত রাখতে এবং তাদেরকে প্রতিযোগিতা মূলক ভাবে গঠন করতে ধামর যুব স্পোর্টিং ক্লাবের এ আয়োজন। এর মাধ্যমে খেলাধুলায় দক্ষতা অর্জন করে খেলোয়াড়েরা পরবর্তীতে উন্নত পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, ডিপিএল এর সিজন ফাইভে ৪ টি দল অংশগ্রহণ করেছে। দল গুলো হলো, দ্যা ধামর ডমিনেটর্স, স্ট্রম রাইডার্স, এমকে টাইগার্স ও সুপ্রিম কিংস। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৫ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার প্রদান করবে ধামর যুব স্পোর্টিং ক্লাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!