1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বার্ষিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

মুরাদ হাসান : মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে পুটিজানা ইউনিয়নের বৈলাজান দক্ষিণপাড়া তরুণ যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে তেমুনা মোড়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া সাব রেজিস্ট্রার অফিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর নবী হোসেন।

এতে উৎসবমুখর পরিবেশে ফুটবল, রশি টানাটানি, কলাগাছে উঠা ও পাতিল ভাঙা সহ বিভিন্ন গ্রামীণ খেলায় অংশ গ্রহণ করেন খেলোয়াড়েরা। খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শনার্থীরা উপস্থিত হন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নূর নবী হোসেন দর্শকদের সুশৃংখলভাবে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। বলেন, খেলাধুলা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের গণপূর্ত অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আশরাফ হোসেন দুলাল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন, গাড়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম সুরুজ, পলাশীহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ আব্দুল কুদ্দুস, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বাবলু সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

পরে রশিটান খেলায় বিজয়ী দলকে একটি খাশি ও বিভিন্ন খেলায় খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।

খেলা পরিচালনা করেন সমাজসেবক গোলাম মোস্তফা খান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম তরফদার। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন, ময়মনসিংহ জর্জ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এএসএম রিয়াদ হোসেন লোমন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!