
ফুলবাড়ীয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এনসিপি প্রার্থী Javed Rasin-এর মতবিনিময়
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা Javed Rasin আজ ফুলবাড়ীয়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে তিনি ফুলবাড়ীয়া উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠা নিয়ে তাঁর ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠাই তাঁর প্রধান লক্ষ্য।
এ সময় Javed Rasin গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতবিনিময় সভায় ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।