
ময়মনসিংহের ভালুকায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হ’ত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। নি’হত যুবক তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে এবং পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক বলে জানা গেছে।