1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন আলোচিত মডেল মেঘনা আলম। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার “দেশকে সিঙ্গাপুর বানানো হবে”, এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান, এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ (the real deal), যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন।

তিনি বলেন, বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!