1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ত্রিশাল থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব ত্রিশালের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত

ত্রিশাল প্রতিনিধি: আজ বুধবার রাতে ত্রিশাল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনের সঙ্গে প্রেসক্লাব ত্রিশালের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকরা ত্রিশাল উপজেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বেশ কিছু গঠনমূলক প্রস্তাব প্রদান করেন।

মতবিনিময়কালে ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তিনি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে কাজ করার প্রত্যয় জানান।

সভা শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন তাঁর কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ত্রিশাল থানার আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ও অভূতপূর্ব সফলতা অর্জন করবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!