1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

 

ময়মনসিংহ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ সদর–৪ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার তিনি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, “দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ময়মনসিংহ সদরবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে হাতপাখা প্রতীকের পক্ষেই রায় দেবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!