1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় পৌর বিএনপির প্রতিবাদ মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ ভালুকাপ্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং বিএনপির মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গণসংযোগকালে গুলি করে প্রাণনাশের চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নির্দেশে প্রতিবাদ মিছিল করেছে ভালুকা পৌর বিএনপি।

মিছিলটি মেঘার মাঠ থেকে বের হয়ে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেঘার মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল ময়মনসিংহ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ), পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাসরিন সুলতানা চায়না, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!