1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন- ইউএনও আরিফুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

২রা ডিসেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বাস্তবায়নে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এই আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর সভাপতিত্বে ডাঃ তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিগণ স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে মিষ্টি, পিঠা,ঔষধ কোম্পানি, হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু-ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে, যা স্থানীয় খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম স্টল পরিদর্শন করে আয়োজক ও খামারিদের সাথে মতবিনিময় করে উৎসাহ প্রদান করেন।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!