
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৫৫, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৬১তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে পৌর চত্বরে ভালুকা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৫, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামসউদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, আজমুল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান, পৌর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহেবুল আলম শাওন, ভালুকা পৌর কৃষকদলের সদস্য সচিব তৌফায়েল আহমেদ টুটুল, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকরামুল হাসান কায়েস, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক সাথী আক্তার প্রমুখ।
এছাড়াও এসময় পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।