1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় অগ্নি সংযোগে জুলহাস হত্যার প্রতিবাদে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): আলম এশিয়া পরিবহনের ঘুমন্ত বাসচালক জুলহাসকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং দ্রুত খুনিদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বজন, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আজাহারুল আলম রিপন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের তাহসিনুল আবরার লিসান, এম শাহরিয়ার আহমেদ অশ্রু, সাজিবুল ইসলাম সজিব, মাহবুব হাসান, সাদ উদ্দিন সাদিক, ইবনে কাসির তারেক, মাহমুদুল হাসান, কেপি আল আমিন, মামুনুর রশীদ প্রমুখ।

অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান বলেন, খুনিদের সঙ্গে কোনো ধরনের আপস নেই। খুব শিগগিরই সুখবর পাবেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা থানার ফটকে সমবেত হন। এ সময় ওসি তাদের আশ্বন্ত করে বলেন, যে পুড়িয়ে মানুষ মারে, তার সঙ্গে কোনো আপস নেই।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং নৃশংস হত্যা। সিসিটিভিতে ফুটেজ থাকার পরও এখনো কাউকে গ্রেফতার করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা। হত্যাকারীরা এখনো অধরা যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!