
মোবারক হোসাইন : নিবন্ধন ও প্রতীক বরাদ্দ হওয়ায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পরে এনসিপি উপজেলা শাখার আয়োজনে মিছিলটি ফুলবাড়ীয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নেতাকর্মীরা ফুলবাড়ীয়া আসনে এনসিপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাবেদ রাসিন এবং তাদের দলীয় প্রতীক শাপলা কলির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা যগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ওমর শরিফ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সুরুজ খান, আবু নাইম, আবু রাসেল শেখ, জেলা যুব শক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শুভ, যুগ্ম সদস্য সচিব নীরব, শ্রমীক নেতা ইব্রাহীম ও এনসিপি নেতা নূরুল ইসলাম সহ অন্যান্যরা।