
মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদক বিরোধী সচেতনতা মূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পুটিজানা ইউনিয়নের আল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে রামবাড়ী ফুটবল একাদশ এবং শিবগঞ্জ হাট কালির বাজার ফুটবল একাদশ।
খেলার আনুষ্ঠানিক উদ্ভোদন করেন অতিথিবৃন্দরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুটিজানা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল জুব্বার। বক্তব্যে তিনি তরুণদের ভবিষ্যত উন্নতিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
খেলায় সার্বিকভাবে তত্ত্ববোধন ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি খেলা দেখতে আসা সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, লাল মাহমুদ লালু ও জয়নাল আবেদীন সহ অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ।
খেলায় এক শূন্য গোলের ব্যবধানে রামবাড়ী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ইবনুল কায়সার রিয়াদ।