1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিগত সময়ে শাসকগোষ্ঠী দেশে দু’র্নীতিকে স্বর্গরাজ্যে পরিনত করেছিলো : কালাদহ ইউনিয়ন কর্মী সমাবেশে অধ্যক্ষ কামরুল হাসান মিলন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার পরে কালাদহ দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে সম্মেলনটি জনসভায় পরিনত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কারণ তারা আধিপত্য ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলো। তিনি বলেন, দেশে শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে বিগত সময়ে কোন উন্নয়ন হয়নি। অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা হবে। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, জামায়াত সুযোগ পেলে দেশে দুই কোটি শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে। এসময় তিনি এই অঞ্চলের কৃষিকে গুরুত্ব দিয়ে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করবেন বলেও জানান।

কালাদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, জামায়াত নেতা এসএম শাহজাহান ও ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান সহ অন্যান্যরা। সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!