1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের গোদাপাড়া খাসের মোড় যুবদলের ইউনিয়ন শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টার।

বক্তব্যে তিনি বলেন, একটি মহল আমাদেরকে বিএনপির ভিন্ন গ্রুপ হিসেবে উপস্থাপন করে ভুল করে থাকে। প্রকৃত পক্ষে আমরা বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরিফ। বক্তব্যে তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এসময় তিনি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলুর পক্ষে ভোট প্রার্থনা করেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল মালেক শাহীন, ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান, বিএনপি নেতা শফিকুল ইসলাম মাস্টার, যুবদল নেতা নাছির উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন, কাজী নজরুল ইসলাম ও গাবতলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপি নেতা বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মুন্নাফ, কৃষক দল নেতা আতিকুর রহমান ও যুবদল নেতা মোবারক হোসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা রমজান আলী আকন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!