
মুরাদ হাসান : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর কান্দুর বাজার এতিমখানা নূরানী ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে ৪১ তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) মাদরাসা ময়দানে সকাল থেকে শুরু হওয়া সভায় বিপুল সংখ্যক মুসল্লীরা আগমন করেন। এ উপলক্ষে সন্তোষপুর কান্দুর বাজার সহ আশেপাশের অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী স্কলার ও চিন্তাবিদগণ আলোচনা রাখেন।
বিশাল এ আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময় তিনি আয়োজনে সকল পর্যায়ের সহযোগিতাকারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে আলেম সমাজ ও মুসল্লীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির মুহতামিম হেলাল উদ্দীন মাহফিলে আসা সকল মুসল্লীদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাদরাসাটি দীর্ঘদিন যাবত অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি তিনি ভবিষ্যতে সুন্দর ভাবে পরিচালনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এনায়েতপুর ফাজিল ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা আব্দুল মান্নান উসমানী, মুফতি জাহিদুল ইসলাম জিহাদী সহ দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ।
মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন মাদরাসাটির পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব আলী, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস ও বিএনপি নেতা আকরাম হোসেন প্রমুখ।