
মোবারক হোসাইন : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয় নেতাকর্মীরা।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক এবং দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার।
মিছিলে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয় ফুলবাড়ীয়া।
এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় করিম সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে আত্মনির্ভরশীলতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পথে এগিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। আজ সেই চেতনা ও আদর্শকে ধারণ করে আবারও জনগণের ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নির্মুল এবং স্বৈরাচার ও রাজাকারের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহামেদ মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবীর, সাইদুর রহমান মাস্টার, সাবেক সদস্য আব্দুর রশিদ চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাদাত আনার, সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, লুৎফর কবির সালেক, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, স্বেচ্ছাসেবক সিনিয়র সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল, ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত, যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, পৌর আহ্বায়ক হাসমত আলী মন্ডল ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসাইন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।