1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার ১ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা অপরুপা মালাকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ মাহমুদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ ইকবাল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ভালুকা ময়মনসিংহ” আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ হুমায়ূন কবির, অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা ভালুকা ময়মনসিংহ।

আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সফল সমবায়ীদের মধ্যে মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতিকেও ক্রেষ্ট প্রধান করা হয়। সম্মননা ক্রেষ্ঠ গ্রহন করেন সমিতির চেয়ারম্যান শেখ মোঃ লিটন মিয়া। অনুষ্ঠানে সমবায় সমিতির সদস্য বৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!