1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে প্রশাসন ও অর্থ শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আবদুল্লাহ আল-মামুন

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন মানিক: ময়মনসিংহ জেলায় প্রশাসন ও অর্থ শাখার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি দীর্ঘদিন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে দায়িত্ব পালন করে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অসাধারণ দক্ষতা ও সুনামের স্বাক্ষর রেখেছেন।

তার দক্ষ নেতৃত্বে জেলায় অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, টিমওয়ার্ক শক্তিশালী করা এবং থানা পর্যায়ে সেবা সহজীকরণসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীলতা পায়। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল তার তীক্ষ্ণ নজরদারি ও গঠনমূলক দিকনির্দেশনা, যা সাধারণ মানুষের আস্থা অর্জনে বিশেষ ভূমিকা রাখে।

বর্তমানে প্রশাসন ও অর্থ শাখায় দায়িত্বপ্রাপ্ত হয়েও তিনি একইভাবে মানবিক, দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পুলিশের প্রতিটি দায়িত্বকে তিনি জনগণের নিরাপত্তা ও কল্যাণের অঙ্গীকার হিসেবে মনে করেন।

ময়মনসিংহের অধিবাসীসহ সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের কাছে তিনি একজন সৎ, নীতিবান, কর্মঠ ও শান্ত স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত।

আগামীর পথচলায় তার জন্য রইলো আন্তরিক শুভকামনা। সমাজ, দেশ ও মানুষের কল্যাণে তার কর্মদক্ষতা ও নেতৃত্ব আরও সমৃদ্ধ হোক— এই প্রত্যাশা জানাচ্ছেন সবাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!