1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবার শ্রেষ্ঠ ওসি হুমায়ুন কবির

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির। তাঁর এ অভূতপূর্ব সাফল্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন আন্তরিক অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছে।

জানা গেছে, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য দক্ষতা, জনবান্ধব পুলিশিং, দ্রুত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে রেঞ্জ পর্যায়ের মূল্যায়নে তিনি টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

পুরস্কার গ্রহণের পর ওসি হুমায়ুন কবির বলেন, “এই সম্মান শুধু আমার নয়, এটি ভালুকা থানার প্রতিটি সদস্য ও ভালুকার সাধারণ মানুষের সহযোগিতার ফল। জনগণের আস্থা ও ভালোবাসাকে মূল পুঁজি করে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও মানবিকতায় দায়িত্ব পালন করে যেতে চাই।”

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং জননিরাপত্তা আরও দৃঢ় হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!